প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

বিজ্ঞাপন
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বাড়িঘর ছাড়তে বাধ্য করা, ফসলি জমিতে যেতে বাধা এবং হামলা-ভাঙচুরের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পরমেশ্বরদী গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সজীব।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটলেও প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। তবে পরবর্তীতে আব্দুল মান্নান মাতুব্বর এলাকায় পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করেন। সরকারের পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ফিরে এসে তিনি ও তার অনুসারীরা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নাজিম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করায় বাড়িতে হামলা, লুটপাট, গবাদিপশু নিয়ে যাওয়া, ফসলি জমিতে যেতে বাধা এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।

তাদের দাবি, এসব ঘটনার কারণে গত পাঁচ মাস ধরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার বাড়িছাড়া রয়েছে। এছাড়া প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট কাটতে না পারায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মাছের ঘের থেকে মাছ লুট এবং বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগও করা হয়। এ বিষয়ে থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস মোল্যা বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অতীতেও তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে আব্দুল মান্নান মাতুব্বরের অনুসারীদের কারণে নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আকমল শেখ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে তিনি প্রায় সাত মাস ধরে বাড়িছাড়া। তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও দাবি করেন।

একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকুব্বর মাতুব্বর বলেন, প্রভাবশালীদের কারণে তিনি নিজের বাড়িতে যেতে এবং জমির পাট কাটতে পারছেন না, ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান অভিযোগ করেন, তার ভাতিজা সৈয়দ নাজিম আলী হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। মামলা না তোলায় তাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মান্নান মাতুব্বরের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

২ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২১ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২১ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

২ দিন আগে