প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‘শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়’—ফেসবুকে মিজানুর রহমান আজহারী জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী পথ হারালে নতুন বাংলাদেশের যাত্রা আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী

চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ
হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় একটি চোখ হারানোর ঘটনার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৩ আগস্ট) এক আলোচনা সভায় তিনি চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, আলিফ চৌধুরীর ওপর হামলার ঘটনায় সংহতি জানাতেই এ প্রতীকী প্রতিবাদ।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে আছেন, সেটি জনগণের চেয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণই সেই চেয়ার কেড়ে নেবে।

তিনি আরও বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে আদালতের মাধ্যমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং একটি চোখ হারান বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে প্রকাশ্যে উপস্থিত হন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

৬ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

১৭ ঘণ্টা আগে
এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

১৭ ঘণ্টা আগে
জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

২৩ ঘণ্টা আগে
ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

২ দিন আগে
‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’

‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’

৩ দিন আগে