প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, একক কোনো ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে চরকির প্রধান ডোমেইন হস্তান্তরের নির্দেশ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, বাড়ছে রুপা-প্ল্যাটিনামের মূল্যও সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‘শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়’—ফেসবুকে মিজানুর রহমান আজহারী জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী পথ হারালে নতুন বাংলাদেশের যাত্রা আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ কর্মসূচির সময় দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় আলোচনায় আসা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জুতা নিক্ষেপের সময় ব্যানারে দেলোয়ার হোসেন সাঈদীর ছবি ছিল—এটি তিনি দেখতে পাননি।

এর আগে মঙ্গলবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ‘রাজাকার’ লেখা একটি ব্যানারে থাকা বিভিন্ন যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করা হয় এবং ছাত্রশিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ব্যানারটিতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ আরও কয়েকজনের ছবি ছিল।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে আরিফুল ইসলাম আরিফ ফেসবুকে লেখেন, ‘আমি একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ওনার ছবিটি দেখিনি। আপনারা অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু একটুও দুঃখ পাইনি। কারণ ওনাকে নিয়ে অন্য কেউ এটা করলে আমি-ও এমনটাই করতাম। কান্না করার পরও মনকে শান্তনা দিতে পারতেছি না। আপনাদের মনে যে কষ্ট দিয়েছি, তার জন্য আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমা করবেন।’

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, একক কোনো ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, একক কোনো ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

৩১ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

১৯ ঘণ্টা আগে
এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

১৯ ঘণ্টা আগে
জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

১ দিন আগে
চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

১ দিন আগে
ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

৩ দিন আগে