প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের

বিজ্ঞাপন
বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের
বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল তাঁর নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন।

পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ লেনদেন, পদলোভ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করার অভিযোগ তোলেন। তিনি লেখেন, গত ছয় মাসে ঝালকাঠির বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, তাদের বাড়িঘর ও ঠিকাদারি কাজ পাহারা দেওয়ার বিনিময়ে সুবিধা নিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগও তিনি আনেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রফিকুল ইসলাম জামাল বলেন, ‘ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও লেখেন, ‘লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ আগস্ট একটু দোয়া-মোনাজাতও করতে পারেননি। শুধু নেতা হতে পদ চাই। খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন।’

বিষয়টি নিয়ে কালবেলার সাথে যোগাযোগ করলে এমপি রফিকুল ইসলাম জামাল নিশ্চিত করেছেন যে স্ট্যাটাসটি তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

৩ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২১ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২১ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

২ দিন আগে