প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ●

‘দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত নয়’

বিজ্ঞাপন
‘দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত নয়’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত নয়। তিনি বলেন, যারা দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের অনুশোচনা ছাড়া রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এখনই তাদের রাজনীতিতে ফেরার উপযুক্ত সময় হয়নি। যারা দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, গুম ও হত্যার মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ দেখা যায়নি। বরং তারা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমন কাউকে জামায়াতে অন্তর্ভুক্ত করতে হলে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন বাধ্যতামূলক। কেন্দ্রের অনুমতি ছাড়া কাউকে দলে নেওয়ার সুযোগ নেই এবং এখন পর্যন্ত এ ধরনের কোনো অনুমোদন চাওয়া বা দেওয়া হয়নি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে অবমূল্যায়ন করা যাবে না এবং জনগণই চূড়ান্ত বিচারক।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে সংসদে অশোভন আচরণের নজির রয়েছে। জামায়াত একটি শালীন, দায়িত্বশীল ও গঠনমূলক সংসদ চায়। প্রয়োজন হলে সরকারকে সহযোগিতা করা হবে, আবার জনগণের স্বার্থে যুক্তিনির্ভর বিরোধিতাও করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত রোকন সম্মেলনে অংশ নেন। পরে তিনি ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

৪ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২২ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২২ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে