প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদরাসার ফল খারাপ কেন, জানতে চাইলেন শিক্ষামন্ত্রী নিজেই তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এসএসসির ফলে ধস, একাদশে খালি থাকবে সাড়ে ১৩ লাখ আসন চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ নিউজিল্যান্ডের সাথে কৃষি-প্রযুক্তি, দুগ্ধ, সবুজ জ্বালানি ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব এসএসসি ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫% চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের সাথে কৃষি-প্রযুক্তি, দুগ্ধ, সবুজ জ্বালানি ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব

বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের সাথে কৃষি-প্রযুক্তি, দুগ্ধ, সবুজ জ্বালানি ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
নিউজিল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে কৃষি-প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, চামড়া, পাট, টেকসই বস্ত্র ও আইটি খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের (এনজেডটিই) সাথে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এ প্রস্তাব দেয়।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে রপ্তানি হয় ১৪৭ মিলিয়ন ডলারের পণ্য, যার বেশিরভাগ তৈরি পোশাক। অ-পোশাক খাত যেমন ফার্মাসিউটিক্যালস, পাট, চামড়া, আইটি ও টেকসই বস্ত্রে রপ্তানি বাড়াতে এনজেডটিই-এর সহযোগিতা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতার কথা তুলে ধরে নিউজিল্যান্ডের বাজারে সাশ্রয়ী জেনেরিক ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের সুযোগ রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি ৬ লাখ ৫০ হাজারের বেশি প্রযুক্তি পেশাজীবীর দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে সফটওয়্যার, ফিনটেক ও ডিজিটাল সেবায় অংশীদারিত্ব গড়ার প্রস্তাব দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিনিয়োগের ক্ষেত্রে নিউজিল্যান্ডের কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়। দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, কোল্ড-চেইন লজিস্টিকস, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবায়নে বিডিএ-এর সাথে এনজেডটিই-এর সরাসরি যোগাযোগ, ভার্চুয়াল বিজিটু-বি মিটিং আয়োজন এবং এমএফএটি-এর সাথে সমন্বয়ের প্রস্তাব করা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক বিজনেস কাউন্সিল গঠন ও বাণিজ্য মেলায় অংশগ্রহণে সম্মত হয় দুই পক্ষ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

৪ ঘণ্টা আগে
আগস্টের প্রথম ৫ দিনেই ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্টের প্রথম ৫ দিনেই ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

২ দিন আগে
আবারও কমল সোনার দাম, প্রতি ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

আবারও কমল সোনার দাম, প্রতি ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

৩ দিন আগে
স্বর্ণের পর বাড়ল রুপার দামও, ভরিতে বেড়েছে ২৯২ টাকা

স্বর্ণের পর বাড়ল রুপার দামও, ভরিতে বেড়েছে ২৯২ টাকা

৪ দিন আগে
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

৪ দিন আগে
দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ দিন আগে
বিজ্ঞাপন