প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে ভারত সফর হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে: শফিকুর রহমান শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি কলকাতায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ রাতে দেশে ফিরছে তথ্যসূত্রের অসঙ্গতিসহ নানা অনিয়ম, পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে বিমানবন্দরে অভ্যর্থনা তারেক রহমানের ভারত সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল দিল্লি

তথ্যসূত্রের অসঙ্গতিসহ নানা অনিয়ম, পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

বিজ্ঞাপন
তথ্যসূত্রের অসঙ্গতিসহ নানা অনিয়ম, পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পাঁচ শিক্ষকের পাঁচটি গবেষণাপত্র আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল থেকে প্রত্যাহার করা হয়েছে। গবেষণাপত্রগুলোতে তথ্যসূত্রের অসঙ্গতি, লেখকত্ব ও প্রাতিষ্ঠানিক পরিচয়ে ত্রুটি, চিত্রের পুনরাবৃত্তি, তথ্য ও ফলাফলে অসংগতি এবং অন্যান্য গবেষণা অনিয়মের অভিযোগ উঠে এসেছে।

‘রিট্র্যাকশন ওয়াচ’ ডাটাবেইজের তথ্য অনুযায়ী, প্রত্যাহার হওয়া গবেষণাপত্রগুলোর মধ্যে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাহমিনা তাসনীম নাহার ও সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. এএইচএম ইফতেখারুল ফেরদৌসের গবেষণাপত্র রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গবেষণাপত্র প্রত্যাহারের কারণ হিসেবে পিয়ার রিভিউ প্রক্রিয়ায় অনিয়ম, তথ্যের অসংগতি, প্লেজিয়ারিজম, একই তথ্য পুনর্ব্যবহার, অপ্রাসঙ্গিক রেফারেন্স ও উদ্ধৃতির মতো বিষয় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে সংশ্লিষ্ট শিক্ষকদের কেউ কেউ ইচ্ছাকৃত গবেষণা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। অধ্যাপক তাহমিনা তাসনীম নাহার জানিয়েছেন, তাঁর গবেষণাপত্রে একটি ভুল রেফারেন্স ব্যবহারের কারণে প্রত্যাহার করা হয়েছে। সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলীও দাবি করেছেন, তাঁর ক্ষেত্রে মূলত কয়েকটি রেফারেন্সের অসামঞ্জস্যের বিষয়টি সামনে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, গবেষণায় অনিচ্ছাকৃত ভুল হতে পারে। তবে তথ্য জালিয়াতি, অন্যের গবেষণা চুরি বা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ গুরুতর গবেষণা অনৈতিকতা। এসব অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পাবিপ্রবির রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানিয়েছেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬

মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম

৪ ঘণ্টা আগে
শতভাগ পাসের গৌরবে উজ্জ্বল বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

শতভাগ পাসের গৌরবে উজ্জ্বল বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

২ দিন আগে
খেলায় খেলায় শেখায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান

খেলায় খেলায় শেখায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান

৩ দিন আগে
ডাকসুর উদ্যোগে ও চীনা এম্বাসির সহায়তায় ঢাবিতে বিশেষ জব ফেয়ার উদ্বোধন

ডাকসুর উদ্যোগে ও চীনা এম্বাসির সহায়তায় ঢাবিতে বিশেষ জব ফেয়ার উদ্বোধন

৪ দিন আগে
এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

১ সপ্তাহ আগে
এসএসসির ফল নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

এসএসসির ফল নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

১ সপ্তাহ আগে