প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬

মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম

বিজ্ঞাপন
মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬’ আয়োজন করেছে মুলাদি ফোরাম, ঢাকা।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মুলাদীর শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুলাদি উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ এবং ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মুলাদি ফোরাম, ঢাকার সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন অলি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এতে মুলাদির বিভিন্ন পেশার কৃতী সন্তান, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, রাজনীতিবিদ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আয়োজকরা জানান, মুলাদির মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সফল পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ তৈরি হলে তারা ভবিষ্যৎ ক্যারিয়ার ও সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে আরও অনুপ্রাণিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়ার সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অভিভাবকরাও এমন উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, আজকের এসব মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

৩ দিন আগে
কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

৫ দিন আগে
চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

৫ দিন আগে
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

৬ দিন আগে
পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

৬ দিন আগে
সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

৬ দিন আগে