প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী নিয়োগের কারণ জানালেন শামা ওবায়েদ মিসবাহর বিরুদ্ধে যৌতুক মামলা, নয় বিয়ের অভিযোগ রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে: মঈন খান বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ এক মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম বিমান ও পর্যটন খাত ঢেলে সাজাতেই মন্ত্রিসভায় পরিবর্তন: রশিদুজ্জামান মিল্লাত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

বিজ্ঞাপন
স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে অলঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার পরিবর্তন বা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের পূর্ববর্তী নিয়ম কার্যকর থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এর আগে গত ২০ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১০৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

১ দিন আগে
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

৩ দিন আগে
জেনে নিন, আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

জেনে নিন, আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

৩ দিন আগে
বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার: তথ্যমন্ত্রী

বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার: তথ্যমন্ত্রী

৩ দিন আগে
বাণিজ্য মন্ত্রণালয়ের ১৮০ দিনে রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজারে জোর

বাণিজ্য মন্ত্রণালয়ের ১৮০ দিনে রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজারে জোর

৪ দিন আগে
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

৪ দিন আগে