প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

মিসবাহর বিরুদ্ধে যৌতুক মামলা, নয় বিয়ের অভিযোগ

বিজ্ঞাপন
মিসবাহর বিরুদ্ধে যৌতুক মামলা, নয় বিয়ের অভিযোগ
চরমোনাইপন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছেন তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। আদালত অভিযোগটি আমলে নিয়ে মিসবাহর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে হুমায়রা জান্নাত দাবি করেছেন, ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী মিসবাহর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ঘরে ২০২৫ সালের ২১ জানুয়ারি একটি পুত্রসন্তান জন্ম নেয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তাঁর আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, হুমায়রা ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি বলেও মামলায় দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মিসবাহর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নারীদের সঙ্গে সম্পর্কের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে বিচারাধীন এবং আসামির বক্তব্য জানা যায়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

৩ দিন আগে
শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাতচক্র, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা

শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাতচক্র, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা

৩ দিন আগে
ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বরখাস্ত অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী

ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বরখাস্ত অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী

৩ দিন আগে
তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভিতে ধরা পড়ল শেষ চলাচল, রহস্যে নতুন মোড়

তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভিতে ধরা পড়ল শেষ চলাচল, রহস্যে নতুন মোড়

৩ দিন আগে
মৃত্যুর আগে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাজমিনের আকুতি, ধানখেতে মিলল মরদেহ

মৃত্যুর আগে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাজমিনের আকুতি, ধানখেতে মিলল মরদেহ

৩ দিন আগে
গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা

১ সপ্তাহ আগে