প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ পরিবার নিয়ে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল গুম-খুন ও নির্যাতনের শিকারদের পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা: গৃহায়নমন্ত্রী বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল অনিয়ম সহ্য করা হবে না, সুনামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী সমন্বয়হীনতা দূর করাই প্রথম কাজ: বিমান ও পর্যটনমন্ত্রী

সমন্বয়হীনতা দূর করাই প্রথম কাজ: বিমান ও পর্যটনমন্ত্রী

বিজ্ঞাপন
সমন্বয়হীনতা দূর করাই প্রথম কাজ: বিমান ও পর্যটনমন্ত্রী
নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

পরে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ যে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বে টিম হিসেবে কাজ করে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ।’ কাজের সুবিধার্থে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকবে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। জাপানি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে শিগগিরই লিজ নেওয়া ১০টি বিমান যুক্ত করার আশা প্রকাশ করেন তিনি।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে সেখানে শিগগিরই ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট কমে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে নতুন ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

৪ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯

১১ ঘণ্টা আগে
পরিবার নিয়ে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

পরিবার নিয়ে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১ ঘণ্টা আগে
গুম-খুন ও নির্যাতনের শিকারদের পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

গুম-খুন ও নির্যাতনের শিকারদের পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

১১ ঘণ্টা আগে
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা: গৃহায়নমন্ত্রী

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা: গৃহায়নমন্ত্রী

১১ ঘণ্টা আগে
বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৩ ঘণ্টা আগে