রোববার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রথমে ওয়াসিমের কাছ থেকে ৫০ পিস এবং পরে এএসআই শফিকুলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ পল্লীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


