প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

বিজ্ঞাপন
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি
গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নিয়ন্ত্রণে দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দেশীয় প্রযুক্তিতে ভ্যাকসিন উৎপাদন ও বাজারজাত হলে খামারিদের ব্যয় কমার পাশাপাশি এর সহজলভ্যতা বাড়বে বলেও জানান তিনি।

শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আয়োজনে এলএসডি ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন বিদেশি ভ্যাকসিনের ওপর নির্ভর করতে হলেও এখন দেশেই ভ্যাকসিন উদ্ভাবন ও উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশুকে সুস্থ রাখতে নির্ধারিত সময়ে নিয়মিত টিকা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গবাদিপশুর খাদ্য ব্যয় কমাতে বিএলআরআই উদ্ভাবিত উচ্চ পুষ্টিমানসম্পন্ন ঘাস চাষের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নতুন জাতের ঘাসে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এটি চাষ করলে কম খরচে উন্নতমানের পশুখাদ্য উৎপাদন এবং দানাদার খাদ্যের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

ব্ল্যাক বেঙ্গল ছাগল সংরক্ষণ ও সম্প্রসারণে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইউনিয়নভিত্তিক উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, উন্নত জাতের ছাগল সরবরাহ ও বিপণন সহায়তা দেওয়া হবে। এ কর্মসূচিতে নারী ও যুব উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ক্যাম্পেইনের আওতায় আদর্শ সদর উপজেলার গবাদিপশুর জন্য ২ হাজার ডোজ এলএসডি এবং ১০০ ডোজ গোটপক্স ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

১৫ ঘণ্টা আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

২০ ঘণ্টা আগে
দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২১ ঘণ্টা আগে