প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি পর্ষদ গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচেতন গ্রাহক ফোরামের নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

বিজ্ঞাপন
জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাষ্ট্রপতি দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এর আগে ঠাকুরগাঁওয়ে পৌঁছে রাষ্ট্রপতি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করে কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে যান। দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংবর্ধনা শেষে রাষ্ট্রপতির নিজ বাসভবনে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

৪ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে
পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

৫ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা

৮ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

৯ ঘণ্টা আগে