প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার সনটেক এলাকা থেকে রাব্বী নামে ২৬ বছর বয়সী এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে সুপারশপ ‘স্বপ্ন’র সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে জানান, খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রাব্বীকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটও কাজ করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিহতের ভাগ্নি সুবর্ণা জানান, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত এক ব্যক্তি বাসায় গিয়ে রাব্বীর মৃত্যুর খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পারিবারিক সূত্রে জানা যায়, রাব্বী স্ত্রী ও তিন মাসের শিশুসন্তানকে নিয়ে শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় থাকতেন। তিনি যাত্রাবাড়ীতে তাঁর বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ জানান, এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর

১ দিন আগে
৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের

৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের

২ দিন আগে
নাগরিকদের সম্পৃক্ততায় ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’

নাগরিকদের সম্পৃক্ততায় ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’

৫ দিন আগে
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: আসাদুল হাবিব দুলু

ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: আসাদুল হাবিব দুলু

১ সপ্তাহ আগে
খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ

খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ

১ সপ্তাহ আগে
রাজধানীতে আজও তুমুল বৃষ্টির আভাস

রাজধানীতে আজও তুমুল বৃষ্টির আভাস

১ সপ্তাহ আগে