শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু চাকরি বা পুঁথিগত শিক্ষা জীবনের সবকিছু নয়। দেশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জনও জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শ্রেণি নানা ধরনের অপব্যাখ্যা ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, এতে জনগণ ও সরকার উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতেও সবাইকে সতর্ক থাকতে হবে।
পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার এসব প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



