প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ ● জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি ● তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ● শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে ●

ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

বিজ্ঞাপন
ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা
ঢাকাকে একটি কার্যকর আন্তর্জাতিক কানেকটিং হাব হিসেবে গড়ে তুলতে চায় ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক যাত্রীদের একটি বড় অংশকে ঢাকার মাধ্যমে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশি যাত্রীদের ইউরোপ বা উত্তর আমেরিকা যেতে দুবাই, দোহা, ইস্তানবুল, কুয়ালালামপুরসহ বিভিন্ন আন্তর্জাতিক হাব ব্যবহার করতে হয়। ইউএস-বাংলা চায় এই সংযোগের একটি বড় অংশ ঢাকাকেন্দ্রিক করতে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আবদুল্লাহ আল মামুন জানান, ২০২৭ সালের মধ্যে ২০টি দেশে ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি। উড়োজাহাজগুলো ২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে বিনিয়োগ হবে প্রায় দেড় বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, নতুন উড়োজাহাজের মাধ্যমে নতুন গন্তব্য চালুর পাশাপাশি বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানো এবং তুলনামূলক দক্ষ উড়োজাহাজ ব্যবহারের মাধ্যমে পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে। দক্ষিণ এশিয়ায় বেঙ্গালুরু, দিল্লি, কাঠমান্ডু ও কলম্বো এবং পূর্ব এশিয়ায় বেইজিং ও হংকংকে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়াতেও নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দাম্মাম, মদিনা, সালালা, কুয়েত, বাহরাইন, ব্রুনাই, পেনাং ও জহুরবাহরুর মতো গন্তব্যে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে লন্ডন ও রোমের পাশাপাশি নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক বলেন, আন্তর্জাতিক যাত্রী পরিবহনের পাশাপাশি এয়ার কার্গো, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, ক্যাটারিং ও প্রযুক্তি খাতেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যাত্রীবাহী ফ্লাইটে পণ্য পরিবহনের মাধ্যমে বড় ধরনের আয়ের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তবে বড় বহর সম্প্রসারণের সঙ্গে ঝুঁকিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। পর্যাপ্ত যাত্রী ও লাভজনক রুট নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রায় ব্যয়, জ্বালানির দামের ওঠানামা, দক্ষ জনবল এবং ঢাকার বিমানবন্দরের সক্ষমতা—এসব বিষয়কে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

আবদুল্লাহ আল মামুনের মতে, পরিকল্পনাটি সফল হলে ইউএস-বাংলা শুধু একটি দেশীয় বেসরকারি এয়ারলাইন হিসেবে সীমাবদ্ধ থাকবে না। ঢাকাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং পরবর্তী সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আকাশপথের সংযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

১৯ ঘণ্টা আগে
ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান

ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান

২২ ঘণ্টা আগে
রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’

১ দিন আগে
রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

২ দিন আগে
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

২ দিন আগে