প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ ● জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি ● তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ● শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে ● মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো আপস নয়: নৌপরিবহন সচিব ●

উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ

বিজ্ঞাপন
উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ
দেশের ব্যাংকগুলোর উপ-শাখায় (সাব-ব্রাঞ্চ) চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে আমানত বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। বিপরীতে একই সময়ে ঋণ ও অগ্রিম বিতরণ কমেছে ৭ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুন শেষে দেশে উপ-শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩টিতে, যা মার্চে ছিল ৪ হাজার ৯৯২টি। বর্তমানে ৫০টি ব্যাংক উপ-শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ সময়ে উপ-শাখায় মোট আমানত ৭৯ হাজার ৭১৭ কোটি টাকা থেকে বেড়ে ৮৪ হাজার ২৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে ঋণ ও অগ্রিম ২২ হাজার ৩০৯ কোটি টাকা থেকে কমে হয়েছে ২০ হাজার ৬০২ কোটি টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে গ্রামীণ এলাকায় ঋণ বিতরণের অংশ ৩১ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৩৫ দশমিক ৮ শতাংশ হয়েছে। নারীদের ঋণের অংশও ১৪ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

জেলাভিত্তিক সবচেয়ে বেশি উপ-শাখা রয়েছে ঢাকায় ১ হাজার ৭টি। এরপর চট্টগ্রামে ৪৭০টি এবং কুমিল্লায় ২১৮টি। ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি উপ-শাখা পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক—১ হাজার ২২৪টি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ

২ দিন আগে
অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

২ দিন আগে
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

৩ দিন আগে
দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

৪ সপ্তাহ আগে
২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

১ মাস আগে
চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

১ মাস আগে