প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতজনের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই ফাইন্ডেশনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মামলায় ২৯ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি আসামিদের কথোপকথনের অডিও রেকর্ড, ফরেনসিক প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য-প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, এসব প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে গত ১৭ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রাষ্ট্রপক্ষের যুক্তিতে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি অন্য আসামিদের বিরুদ্ধে আন্দোলন দমনে সংগঠনের নেতাকর্মীদের মাঠে সক্রিয় করার অভিযোগও তুলে ধরা হয়।

তবে আসামিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে। ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতের পক্ষে আইনজীবী এম হাসান ইমাম দাবি করেন, তাঁর মক্কেলরা কাউকে হত্যা করেননি বা হত্যার নির্দেশ দেননি। অন্যদিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের আইনজীবীও তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে খালাস দাবি করেন।

মামলাটি ২০২৫ সালে তদন্ত শুরু হওয়ার পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় ৭ ডিসেম্বর। পরে ১৮ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এতে নয়টি অভিযোগ আনা হয়। ২০২৬ সালের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৭ আগস্ট যুক্তিতর্ক শেষ হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’, প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’, প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

২১ ঘণ্টা আগে
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

৩ দিন আগে
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

৩ দিন আগে
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

৬ দিন আগে
হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

১ সপ্তাহ আগে
অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

১ সপ্তাহ আগে