প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের ক্রমবর্ধমান নগরায়ণের বাস্তবতায় নগর স্বাস্থ্যসেবাকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার মূল ধারায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, নগর স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর আওতায় এনে নতুনভাবে সাজানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে সিএসও ফোরাম আয়োজিত ‘টেকসই এসআরএইচআর ইকোসিস্টেম’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশের শহুরে জনসংখ্যা ছিল ১০ শতাংশেরও কম। বর্তমানে প্রায় ৩০ শতাংশ মানুষ শহরে বাস করছে, যা ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশে পৌঁছাতে পারে। ফলে ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় নগর স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, এতদিন নগর স্বাস্থ্যসেবা মূলত সিটি করপোরেশন, পৌরসভা ও এনজিওগুলোর মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। বিদ্যমান ব্যবস্থার ইতিবাচক দিকগুলো বিবেচনায় নিয়ে সরকারের অধীনে একটি পূর্ণাঙ্গ ও টেকসই কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন কাঠামোয় স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতর যৌথভাবে দায়িত্ব পালন করবে। বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় পরিবার পরিকল্পনা অধিদফতরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ড. এম এ মুহিত বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। বিদ্যমান ৪০ হাজার কর্মীর সঙ্গে তাদের সমন্বিত প্রশিক্ষণ দেওয়া হবে। এসব কর্মীর হাতে আধুনিক রোগ নির্ণয় কিট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল অ্যাপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

নগরের নিম্ন আয়ের কর্মজীবী মানুষের জন্য সান্ধ্যকালীন ক্লিনিক চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি ভাসমান জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সেবা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

নগর স্বাস্থ্যসেবার নতুন কাঠামো বাস্তবায়নে দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা চূড়ান্ত করার তাগিদ দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে আগামী ২০–৩০ বছরের জন্য জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক জিনাত রেহানাসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

১ ঘণ্টা আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

১ ঘণ্টা আগে
বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে
ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

৩ ঘণ্টা আগে
অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

৩ ঘণ্টা আগে