প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তরুণ সমাজকে নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় আলোকিত করার আহ্বান জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত সম্পর্ক সহজ করতে ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ: উচ্চ ঝুঁকির কার্গো মর্যাদা প্রত্যাহারে গুরুত্ব টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আইএইএ-এর ৭০তম সাধারণ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান

বিজ্ঞাপন
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান
টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স (জিআইসিসি) ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শেখ রবিউল আলম বলেন, অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, সামাজিক অগ্রগতি ও মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম ভিত্তি। এ ক্ষেত্রে শুধু অর্থায়ন নয়, আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও কারিগরি দক্ষতার সমন্বয় প্রয়োজন। দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল কনট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব কোরিয়ার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘কো-অপারেশন অন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ওপেনড বাই এআই’। বিভিন্ন দেশের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, উন্নয়ন প্রতিষ্ঠান ও অবকাঠামো খাতের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমন্বিত, দক্ষ, নিম্ন-কার্বন ও জলবায়ু-সহনশীল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও অর্থায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সরকারি পর্যায়ের সহযোগিতা, বৈদেশিক বিনিয়োগ, সহজ শর্তের অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবকাঠামো খাতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, অভিজ্ঞতা বিনিময় ও যৌথ প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
তরুণ সমাজকে নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় আলোকিত করার আহ্বান জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

তরুণ সমাজকে নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় আলোকিত করার আহ্বান জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

৮ মিনিট আগে
পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

৯ মিনিট আগে
সম্পর্ক সহজ করতে ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ

সম্পর্ক সহজ করতে ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ

৩৪ মিনিট আগে
আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

৩৭ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ: উচ্চ ঝুঁকির কার্গো মর্যাদা প্রত্যাহারে গুরুত্ব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ: উচ্চ ঝুঁকির কার্গো মর্যাদা প্রত্যাহারে গুরুত্ব

১ ঘণ্টা আগে
নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে