প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

বিজ্ঞাপন
আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার সময়ে সারাদেশে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হবে। ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা দেবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি ও অভিযান জোরদার করতে হবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অবৈধভাবে ধরা ইলিশের বাজারজাত বন্ধে বরফকল, আড়ত ও বাজারেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। নিষিদ্ধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত জেলেদের কাছে সরকারি সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, ইলিশের উৎপাদন কমে বিদেশ থেকে মাছ আমদানি করতে হচ্ছে—এটি উদ্বেগের বিষয়। ইলিশকে জাতীয় সম্পদ ও জিআই পণ্য হিসেবে রক্ষা এবং উৎপাদন বাড়াতে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হবে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি এবং জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

১ ঘণ্টা আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

১ ঘণ্টা আগে
বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে
ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

৩ ঘণ্টা আগে
অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

৩ ঘণ্টা আগে