প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

সম্পর্ক সহজ করতে ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ

বিজ্ঞাপন
সম্পর্ক সহজ করতে ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ ও কার্যকর করার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্য অভিযুক্তদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকেও বিষয়টি আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জাহেদ উর রহমান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ করা এবং কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির ক্ষেত্রে অভিযুক্তদের ফেরত পাঠানো গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদেরও সংশ্লিষ্ট দেশ থেকে ফেরত চাওয়া হবে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে নির্যাতন ও বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে তথ্য উপদেষ্টা বলেন, এসব ঘটনা শুধু জুলাইয়ের সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দীর্ঘ সময় ধরে এসব ঘটনা ঘটেছে এবং এতে বিভিন্ন ব্যক্তি জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিরা অন্য দেশের মাটিতে অবস্থান করে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিষয়টি বাংলাদেশের মানুষের মধ্যে গভীর প্রতিক্রিয়া তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশের মানুষের অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত সরকার অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অমীমাংসিত ইস্যু স্বীকার ভারতের

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে—এটি ভারতীয় হাইকমিশনারও স্বীকার করেছেন।

তিনি বলেন, বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। বিদ্যমান সমস্যাগুলোর পাশাপাশি ভারতীয় হাইকমিশনার দুই দেশের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের জনগণের সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

২ ঘণ্টা আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

২ ঘণ্টা আগে
বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

৩ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪ ঘণ্টা আগে
ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

৪ ঘণ্টা আগে
অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

৪ ঘণ্টা আগে