প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন
পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা রাজধানীর মিরপুরে কলেজের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় আগের সভার কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া পুলিশ স্টাফ কলেজের অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠা, বাধ্যতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ, উচ্চশিক্ষা কোর্স চালু, আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম এবং কলেজের রজতজয়ন্তী উদযাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভায় সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষাগত পটভূমির অনেক সদস্য রয়েছেন। তাঁদের দক্ষতা কাজে লাগিয়ে একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে সাইবার নিরাপত্তা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট ও অপরাধ তদন্ত বিভাগের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ করা হলেও একটি স্থায়ী ও সমন্বিত কাঠামো প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও মনোবল বাড়াতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। প্রয়োজনে বিদেশি প্রশিক্ষক এনে আধুনিক প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

২ ঘণ্টা আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

২ ঘণ্টা আগে
বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

৩ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪ ঘণ্টা আগে
ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

৪ ঘণ্টা আগে
অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

৪ ঘণ্টা আগে