প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির ‘ইউটার্ন’

বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির ‘ইউটার্ন’
স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। এ অবস্থায় আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসতে যাচ্ছে কমিশন। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ইসি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকেই ভোটের বিষয়ে মূল সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর নির্ধারণ করা হবে ভোটগ্রহণের তারিখ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়ার অবস্থানে কমিশন নেই। তবে ভোটের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে ইসি।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট আয়োজনের কথা বলা হয়েছিল। এরপর চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোট নেওয়ার প্রস্তাব রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে বলেও জানানো হয়েছিল। তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে সম্ভাব্য ভোটের সময়সূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচির কথা জানা গেলেও এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন এবং নির্বাচন আয়োজনের ক্ষমতা তাদের রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। এ সময় বাজেট ও প্রশাসনিক বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।

ইসি ও সরকারের এমন ভিন্ন বক্তব্যের মধ্যে ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৈঠকের পরই ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি স্পষ্ট হবে। ফলে ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট হবে কি না, তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

১৯ মিনিট আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

২৯ মিনিট আগে
বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

২ ঘণ্টা আগে
অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

২ ঘণ্টা আগে