প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস
হৃদয়ে ঢাকা ৪১৬

জমকালো আয়োজনে শেষ হলো ঢাকা নাট্যোৎসব

বিজ্ঞাপন
জমকালো আয়োজনে শেষ হলো ঢাকা নাট্যোৎসব
ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নগরবাসীর সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির নাট্যোৎসব শেষ হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের দ্বিতীয় পর্বের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে নয় দিন ধরে দেশের নয়টি নাট্যদলের নয়টি নাটক মঞ্চস্থ হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে গত ১৬ থেকে ২৩ আগস্ট পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরে ৬ সেপ্টেম্বর নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্ব, যা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

দ্বিতীয় পর্বে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’, লোক নাট্যদল (বনানী)-এর ‘কঞ্জুস’, ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’, বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘আলেয়া’, আরণ্যক নাট্যদলের ‘কম্পানি’, থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’, তীরন্দাজ রেপার্টরির ‘কণ্ঠনালীতে সূর্য’, দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’ এবং বাংলাদেশ থিয়েটারের ‘সী-মোরগ’ মঞ্চস্থ হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব শুধু পরিচ্ছন্নতা ও কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর বিনোদনের সুযোগ তৈরি এবং ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও সিটি করপোরেশনের দায়িত্ব।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, নগরীকে ভালোবাসলে নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হবে, যা পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে।

ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, লালকুঠিসহ বিভিন্ন স্থাপনা আগের রূপে ফিরিয়ে আনতে সংস্কারকাজ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ছুটির দিনে কার্জন হল, শহীদ মিনার, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলসহ ঐতিহাসিক স্থানে শিক্ষাসফরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাংস্কৃতিক সংগঠনগুলোর সুবিধার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মিলনায়তন ও কমিউনিটি সেন্টার ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নাট্যদলগুলোর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেন ডিএসসিসি প্রশাসক।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি

নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি

২ দিন আগে
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

২ দিন আগে
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২ দিন আগে
ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন

ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন

৩ দিন আগে
রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

৪ দিন আগে
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

৫ দিন আগে