প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বিজ্ঞাপন
স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্ষম ও কার্যকর করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাক্ষাতে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্টদের জন্য যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতার বিষয়ও উঠে আসে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। স্থানীয় পর্যায়ে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি অভিজ্ঞতা সরকারের জন্য সহায়ক হতে পারে।

তিনি বলেন, স্থানীয় সরকারকে কার্যকর করার সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিষয়টি সরাসরি সম্পৃক্ত। তাই উন্নয়ন সহযোগীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ খাতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্টদের প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে যৌথভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা গেলে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার আসাদুজ্জামান ও আনোয়ারুল হক, আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

২৩ মিনিট আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

৩৩ মিনিট আগে
বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

বিমান ও পর্যটন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব

২ ঘণ্টা আগে
অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প

২ ঘণ্টা আগে