প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ক্ষমতা ভোগের জন্য নয়, এটি দায়িত্ব: প্রেস সচিব সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস

সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের

বিজ্ঞাপন
সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান, অভিযোগ দুই ছেলের
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে কারাগারে ইমরান খানের সঙ্গে কঠোর আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খান। তাদের দাবি, ধীরে ধীরে ইমরানকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, ২০২৩ সালে গ্রেপ্তারের পর থেকে আদিয়ালা কারাগারে থাকা ইমরানকে ৬ বাই ৮ ফুটের একটি কক্ষে প্রায় একাকী রাখা হয়েছে। ছয় মাসের বেশি সময় ধরে তারা বাবার সঙ্গে কথা বা দেখা করতে পারেননি বলেও দাবি করেন। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তিরও গুরুতর অবনতি হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইমরানের ছেলেরা এসব পরিস্থিতির জন্য বিশেষভাবে আসিম মুনিরকে দায়ী করেছেন। তাদের দাবি, ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে মুনিরকে পদচ্যুত করার পর থেকেই দুজনের সম্পর্কের অবনতি ঘটে এবং পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা কঠোর হয়। তবে এটি তাদের অভিযোগ; পাকিস্তান সরকার ইমরানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান পর্যাপ্ত খাবার, ব্যায়ামের সুযোগ, পারিবারিক সাক্ষাৎ ও চিকিৎসা পাচ্ছেন। এদিকে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের পর আগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে স্বল্প সময়ের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে কারাগারে ফেরত পাঠানো হয়।

ইমরানের চিকিৎসা ও কারাবন্দিত্ব নিয়ে তাঁর পরিবার, আইনজীবী ও দল দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে। তাঁর দুই ছেলে বাবার মুক্তির দাবিতে আন্তর্জাতিকভাবে প্রচার চালালেও পাকিস্তানের রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্য ছাড়ার দাবিতে একজোট হচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড

যুক্তরাজ্য ছাড়ার দাবিতে একজোট হচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড

২ দিন আগে
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

৩ দিন আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

৩ দিন আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

৫ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

৫ দিন আগে