বাণিজ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য সফরের লক্ষ্য হবে নতুন বিনিয়োগকারী আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো এবং চামড়া শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ।
ইতালির রাষ্ট্রদূত মিলান, ফ্লোরেন্স ও রোম সফরের প্রস্তাব দেন। এসব সফরে ব্যবসায়ী সংগঠন, চামড়া শিল্প এলাকা ও সরকারি পর্যায়ে বৈঠকের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা জানান তিনি।
বৈঠকে চামড়া শিল্পে আন্তর্জাতিক মানের সনদ, পরিবেশ ব্যবস্থাপনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও শিল্পবর্জ্য পুনর্ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশে ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।



