প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর রায়হানের পা কাটা হয় ভারতে পলাতকদের অস্থিতিশীলতা ঠেকাতে পদক্ষেপ চাইলেন মাহ্দী আমিন সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে জিও ফেন্সিং প্রযুক্তি জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে জিও ফেন্সিং প্রযুক্তি

বিজ্ঞাপন
ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে জিও ফেন্সিং প্রযুক্তি
ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত ও ভূমিসেবায় জবাবদিহিতা বাড়াতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। এতে জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে থাকলেই মোবাইল অ্যাপে হাজিরা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাপটির উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, একই ডিজিটাল মনিটরিং কাঠামোর আওতায় ভূমি কার্যালয়গুলোকে আনা গেলে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা বাড়ার পাশাপাশি ভূমিসেবায় স্বচ্ছতা ও নাগরিকসেবার মান উন্নত হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রামের ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে পাইলট কার্যক্রম চলছে। অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারাদেশের ভূমি অফিসে এ ব্যবস্থা চালু করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অ্যাপের মাধ্যমে কর্মস্থলে প্রবেশ ও বের হওয়ার সময় হাজিরা, ছুটির আবেদন এবং প্রয়োজনে ‘সাইট ভিজিট’ নিবন্ধন করা যাবে। কর্মঘণ্টায় অনুমোদিত কারণ ছাড়া কেউ কর্মস্থলের নির্ধারিত সীমানার বাইরে গেলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাওয়া যাবে।

প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের ভূমি অফিসগুলো সরেজমিনে নিয়মিত তদারকি করা সময়সাপেক্ষ। অবস্থানভিত্তিক অনলাইন পর্যবেক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি যাচাই ও তদারকি আরও সহজ ও কার্যকর হবে। পাইলট কার্যক্রমের অভিজ্ঞতা অনুযায়ী প্রযুক্তিগত ও প্রশাসনিক সংশোধন শেষে দ্রুত অন্যান্য ভূমি কার্যালয়কে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

৩৫ মিনিট আগে
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে

৩৭ মিনিট আগে
ভারতে পলাতকদের অস্থিতিশীলতা ঠেকাতে পদক্ষেপ চাইলেন মাহ্দী আমিন

ভারতে পলাতকদের অস্থিতিশীলতা ঠেকাতে পদক্ষেপ চাইলেন মাহ্দী আমিন

১ ঘণ্টা আগে
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

১ ঘণ্টা আগে
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

২ ঘণ্টা আগে
জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা

জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা

২ ঘণ্টা আগে