প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর রায়হানের পা কাটা হয় ভারতে পলাতকদের অস্থিতিশীলতা ঠেকাতে পদক্ষেপ চাইলেন মাহ্দী আমিন সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে জিও ফেন্সিং প্রযুক্তি জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

বিজ্ঞাপন
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
ঢাকার সাভারের আমিনবাজারে হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই মো. আলতাফ হোসেন হত্যায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে নিহতের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, নিহতের পরিবারকে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পারিবারিক ব্যবসা সচল রাখতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রয়োজনীয় ঋণ ও সহায়তার ব্যবস্থার কথাও জানান তিনি। এছাড়া আলতাফ হোসেনকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় অটোরিকশা রাখা নিয়ে বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হন এসআই আলতাফ। পরে বড় ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নিলে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

১৯৮৬ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন আলতাফ হোসেন। দীর্ঘ কর্মজীবনে ডিএমপি, রাঙামাটি, আরআরএফ রাজশাহী, আরএমপি ও বরিশালে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এসবিতে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

৩৫ মিনিট আগে
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে

৩৭ মিনিট আগে
ভারতে পলাতকদের অস্থিতিশীলতা ঠেকাতে পদক্ষেপ চাইলেন মাহ্দী আমিন

ভারতে পলাতকদের অস্থিতিশীলতা ঠেকাতে পদক্ষেপ চাইলেন মাহ্দী আমিন

১ ঘণ্টা আগে
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

২ ঘণ্টা আগে
ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে জিও ফেন্সিং প্রযুক্তি

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে জিও ফেন্সিং প্রযুক্তি

২ ঘণ্টা আগে
জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা

জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা

২ ঘণ্টা আগে