প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ ঢাকায় শুরু ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার, চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে: ইসি হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা অনাবৃষ্টি-পানির সংকটে অস্থির হতে পারে এশিয়ার চালের বাজার দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন
ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়
ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। তিন হাজার চিকিৎসককে পুনঃপ্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং স্যালাইন ও শয্যার প্রস্তুতিও রাখা হচ্ছে। তবে শুধু চিকিৎসা সক্ষমতা বাড়িয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, মানুষের আচরণগত পরিবর্তনও জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে সৃজনশীল কনটেন্ট তৈরির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সভায় আগামী তিন মাসের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী কনটেন্ট নির্মাতা ও এজেন্সিগুলোকে দ্রুত তাদের প্রাথমিক ধারণা ও পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ডিজিটাল প্রচারণার কনটেন্ট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ঢাকায় শুরু ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার, চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত

ঢাকায় শুরু ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার, চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত

২৩ মিনিট আগে
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৮৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৮৪

১ ঘণ্টা আগে
স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে: ইসি

স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে: ইসি

৩ ঘণ্টা আগে
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

৩ ঘণ্টা আগে
গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

৩ ঘণ্টা আগে
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের

৩ ঘণ্টা আগে