‘আঞ্চলিক পর্যটন সংযোগ’ প্রতিপাদ্যে আয়োজিত মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পর্যটন অবকাঠামো, সেবা ও গন্তব্য উন্নয়নে সরকার, বেসরকারি খাত, বিনিয়োগকারী, পর্যটন ব্যবসায়ী, স্থানীয় জনগোষ্ঠী ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পর্যটন খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ ও দক্ষ মানবসম্পদ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিনটি হলে পর্যটন গন্তব্য, পণ্য, সেবা ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
মেলায় বিমান টিকিট, হোটেল বুকিং ও বিভিন্ন ট্যুর প্যাকেজে বিশেষ ছাড়ের পাশাপাশি বিজনেস-টু-বিজনেস সভা, ব্যবসায়িক যোগাযোগ, গন্তব্য বিপণন, প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন রয়েছে। প্রবেশমূল্য ৩০ টাকা; একটি টিকিটে তিনটি হল পরিদর্শন করা যাবে।
এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও পর্যটন খাতের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৪তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার আগামী ২৩–২৫ সেপ্টেম্বর ২০২৭ ঢাকায় অনুষ্ঠিত হবে।




