প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

সরিষাবাড়ীতে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

বিজ্ঞাপন
সরিষাবাড়ীতে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ
জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক সংস্কারকাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সড়কের শক্ত ভিত্তি প্রস্তুতের পর কাজ থেমে থাকায় এবং সাম্প্রতিক ভারী বর্ষণে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন সরকার শিমুল ও লুৎফর রহমান দ্রুত সড়ক সংস্কার শেষ করতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, প্রায় সাত মাস ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কাজ বন্ধের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, পাথর সংকট ও বিটুমিনের অতিরিক্ত দামের কারণে কাজ সাময়িক বন্ধ ছিল। লোকসান হলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়ে এলজিইডির ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জামালপুরের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’

ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’

১৬ ঘণ্টা আগে
শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট

শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট

১৬ ঘণ্টা আগে
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন

১৭ ঘণ্টা আগে
গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

১৮ ঘণ্টা আগে
মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

১ দিন আগে
কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

১ দিন আগে