প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড় কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর আজ বিশ্ব বাঁশ দিবস পরীক্ষার হলে ফোন ব্যবহার, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা এআই দিয়ে পরীক্ষায় নকল, শাস্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা

এআই দিয়ে পরীক্ষায় নকল, শাস্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা

বিজ্ঞাপন
এআই দিয়ে পরীক্ষায় নকল, শাস্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সদস্য ফাতহুন কারিব চৌধুরীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১১ জুন বিভাগের একটি পরীক্ষা চলাকালে কারিবকে দুই পায়ের মাঝখানে মোবাইল ফোন রেখে ব্যবহার করতে দেখা যায়। পরে ফোন পরীক্ষা করে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনিতে ওই পরীক্ষার প্রথম প্রশ্নের উত্তর খোঁজার তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সকাল ১০টা ১৭ মিনিটে তাঁর উত্তরপত্র জব্দ করা হয়। উত্তরপত্রে লেখা দুই লাইনের সঙ্গে জেমিনিতে পাওয়া উত্তরের হুবহু মিল পাওয়া গেলে উত্তরপত্র ও সংশ্লিষ্ট আলামত পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় উত্থাপিত হয়। গত ২০ আগস্ট সভায় শাস্তির সুপারিশ করা হলে ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ৭ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত প্রতিষ্ঠানের মোট ৬৪ শিক্ষার্থীকে ‘পরীক্ষা +১’, ‘পরীক্ষা +২’ ও ‘পরীক্ষা +৩’ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম

১১ মিনিট আগে
পরীক্ষার হলে ফোন ব্যবহার, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা

পরীক্ষার হলে ফোন ব্যবহার, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা

৪৪ মিনিট আগে
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন ডাকসু নেতারা

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন ডাকসু নেতারা

১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১ ঘণ্টা আগে
নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান

নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান

১ দিন আগে
সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

২ দিন আগে