প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড় কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর আজ বিশ্ব বাঁশ দিবস পরীক্ষার হলে ফোন ব্যবহার, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা এআই দিয়ে পরীক্ষায় নকল, শাস্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা

৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড়

বিজ্ঞাপন
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড়
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার যমুনা তীরবর্তী গোবিন্দাসী ঘাট মাছ বাজারে মাছটি উঠলে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী মো. আব্দুল হালিম সেটি কিনে নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক জেলে সহযোগীদের নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরে শুক্রবার সকালে মাছটি গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসা হয়। সেখানে আব্দুল হালিম মাছটি কেনার পর স্থানীয় লোকজন দুপুরের দিকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে ভাগাভাগি করে নেন।

বড় আকৃতির মাছটি বাজারে আনা হলে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়। মাছ বিক্রেতা বলেন, নদীতে মাছ ধরে বিক্রি করাই তাঁর পেশা। এত বড় মাছ সবসময় ধরা পড়ে না। অনেক দিন পর বড় মাছ পেয়ে তিনি আনন্দিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, গোরিলা বাড়ি এলাকার এক জেলে মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে এলে তিনি বিক্রির উদ্দেশ্যে মাছটি কিনে নেন। পরে স্থানীয় লোকজন ৫০ হাজার টাকায় মাছটি কিনে ভাগাভাগি করে নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি

১ ঘণ্টা আগে
বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

১ ঘণ্টা আগে
সরিষাবাড়ীতে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

সরিষাবাড়ীতে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

৬ ঘণ্টা আগে
সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

৩ দিন আগে
আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

৩ দিন আগে
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

৫ দিন আগে