প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯ ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু, বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসির উদ্যোগ মানবপাচার ও অভিবাসী চোরাচালান পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত: সিনিয়র স্বরাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নয়াদিল্লির সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ

বিজ্ঞাপন
নয়াদিল্লির সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

গত সপ্তাহে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। এর ফলাফল খুব শিগগিরই দেশবাসী জানতে পারবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ বিষয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন দেশটির এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে এখনো কিছু জানায়নি। তবে বাংলাদেশের কোনো পদক্ষেপে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রণধীর জয়সওয়াল বলেন, চুক্তি পর্যালোচনার বিষয়ে সংবাদমাধ্যমে কিছু খবর তাঁরা দেখেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ভারতের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, যোগাযোগব্যবস্থা এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এছাড়া ঋণ বা ‘লাইন অব ক্রেডিট’-এর মাধ্যমে বাংলাদেশে প্রায় ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত।

 

এদিকে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গা পানিবণ্টনসহ পানি সংক্রান্ত বিষয় নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা চলছে। পানি বিষয়ে কারিগরি পর্যায়ের বৈঠক অব্যাহত রয়েছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী

১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী

১ ঘণ্টা আগে
সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা

১ ঘণ্টা আগে
দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু

দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু

১ ঘণ্টা আগে
১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

২ ঘণ্টা আগে
২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

৩ ঘণ্টা আগে