প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই ● এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ●

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাহিল ওয়াকোদের মরদেহ তার কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোওয়াই ক্যাম্পাসে নিজ কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোনে চ্যাটজিপিটির সহায়তা নেওয়ার সময় সাহিল ধরা পড়েছিলেন। পরীক্ষার প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে আপলোড করে উত্তর খোঁজার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আইআইটি বোম্বে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সাহিলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পরীক্ষার শিক্ষক ও বিভাগের প্রধান তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন, তাকে পরামর্শ দেন এবং জানান যে ঘটনাটি তার শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, পরীক্ষায় অনিয়মের ঘটনায় সাহিলকে এক বছরের জন্য বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। এতে তাকে হোস্টেল ছাড়তে এবং ক্যাম্পাসের বাইরে থাকতে হতে পারত বলেও দাবি করেন তারা।

সাহিলের মৃত্যুর পর ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে প্রশাসন পুরো তথ্য প্রকাশ করছে না। শাস্তিমূলক ব্যবস্থাকে ঘিরে ভয় ও চাপ তার মৃত্যুর ঘটনায় ভূমিকা রেখেছে কি না, তা তদন্তের দাবি জানান তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আইআইটি বোম্বে জানিয়েছে, ঘটনার পর শিক্ষার্থীদের বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে আলোচনা চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে পোওয়াই ক্যাম্পাসে এটি তৃতীয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা। পুলিশ জানিয়েছে, সাহিলের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

১ দিন আগে
বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে
মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

২ দিন আগে
একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

২ দিন আগে
ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

২ দিন আগে
নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

২ দিন আগে