প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯ ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু, বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসির উদ্যোগ মানবপাচার ও অভিবাসী চোরাচালান পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত: সিনিয়র স্বরাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন
দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু
দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সরকার সারাদেশে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার লেকে ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, জনসংখ্যা বাড়লেও বর্তমানে দেশে মাছের উল্লেখযোগ্য ঘাটতি নেই। বিশেষ করে মিঠাপানির মাছের উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। প্রান্তিক পর্যায়ের খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন সহায়তা, সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

নিরাপদ মাছ উৎপাদনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মানসম্মত মাছের খাদ্য নিশ্চিত করতে নিম্নমানের ফিড উৎপাদন ও বাজারজাতকরণ ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে জাতীয় চিড়িয়াখানার লেকে মোট ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা ও ৭৫ কেজি কালিবাউস। ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের এসব মাছের মোট সংখ্যা প্রায় ২ হাজার ৫৭৫টি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদসহ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী

১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী

১ ঘণ্টা আগে
সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা

১ ঘণ্টা আগে
১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

২ ঘণ্টা আগে
২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

৪ ঘণ্টা আগে
আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

৬ ঘণ্টা আগে