প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এআই নিয়ন্ত্রণে প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তা চায় অস্ট্রেলিয়া জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা ৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ ‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ জলবায়ু সহনশীলতা বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

বিজ্ঞাপন
অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) হত্যাকাণ্ডে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মোবাইল ফোনে অপ্রতিমের বাবার সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই নিউজটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইলো। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তৌফিক দেন।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, ‘আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে পুলিশ। তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের মায়ের আইফোনও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

১ দিন আগে
১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির

১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির

১ দিন আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল

১ দিন আগে
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

৩ দিন আগে
চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

৪ দিন আগে
জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪ দিন আগে