আফগান বার্তা সংস্থা খ্যামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, কুনারের নুরগাল জেলায় রাত আড়াইটার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। পাটান গ্রামের একটি বাড়িতে হামলায় তিনজন নিহত ও কয়েকজন আহত হন।
এর প্রায় দেড় ঘণ্টা পর পাকতিকার বারমাল জেলায় দ্বিতীয় দফায় হামলা হয়। এতে তোর কান্দি এলাকার একটি পরিত্যক্ত দোকান ও রাখার একটি পরিত্যক্ত বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে তালেবান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল পর্যন্ত হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।
পাকিস্তানের দাবি, দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক হামলার সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত এবং তারা আফগানিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।



