প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, রাষ্ট্রদূতের কাছে শুভেচ্ছা চিঠি পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু বিদেশি বিনিয়োগ পাইপলাইনে ১৩০০ কোটি ডলার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতিকে পুনরুজ্জীবিত করবে: এলজিআরডি মন্ত্রী

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, রাষ্ট্রদূতের কাছে শুভেচ্ছা চিঠি

বিজ্ঞাপন
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, রাষ্ট্রদূতের কাছে শুভেচ্ছা চিঠি
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন। চিঠিতে বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার ও জনগণকে শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চিঠিতে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের দায়িত্বের পাশাপাশি বিশ্বের মুসলমানদের হজ ও ওমরাহ পালনে দেশটির সহযোগিতার বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের বন্ধুত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ

১ দিন আগে
সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

১ দিন আগে
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

১ দিন আগে
গণভোটের প্রক্রিয়া এড়িয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলের

গণভোটের প্রক্রিয়া এড়িয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলের

২ দিন আগে
অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

২ দিন আগে
তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

৩ দিন আগে