প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি সত্য খুঁজে বের করা ও রক্ষা করা সাংবাদিকের প্রধান কাজ: কাদের গনি চৌধুরী প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জ্বালানি তেল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন শফিকুর রহমান খসড়া জাতীয় যুবনীতি ২০২৬ নিয়ে জাতীয় যাচাইকরণ কর্মশালা কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি জোরদার

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বিজ্ঞাপন
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
ঢাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি। ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো উন্নত করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার নতুন ট্রান্সফরমার সক্ষমতা স্থাপন এবং ১২টি বিদ্যমান সাবস্টেশনের সক্ষমতা ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বাড়ানো হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা আধুনিকায়ন করা হবে। বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টরও স্থাপন করা হবে।

এডিবি জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর সক্ষমতা বাড়বে এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

১১ ঘণ্টা আগে
১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দলে ড. মুহিব্বুল্লাহ শাহিন

মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দলে ড. মুহিব্বুল্লাহ শাহিন

১৮ ঘণ্টা আগে
বিদেশি বিনিয়োগ পাইপলাইনে ১৩০০ কোটি ডলার

বিদেশি বিনিয়োগ পাইপলাইনে ১৩০০ কোটি ডলার

১ দিন আগে
আমদানি নীতি আদেশে একাধিক সংশোধন, শিল্প ও আমদানিকারকদের জন্য নতুন বিধান

আমদানি নীতি আদেশে একাধিক সংশোধন, শিল্প ও আমদানিকারকদের জন্য নতুন বিধান

২ দিন আগে
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

২ দিন আগে