প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিজ্ঞাপন
জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) আয়োজিত ‘মাল্টিপ্লাই পসিবিলিটি: এ নিউ এরা ফর এডুকেশন ফাইন্যান্সিং’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইতালি ও নাইজেরিয়ার জাতিসংঘে স্থায়ী মিশন এবং জিপিই যৌথভাবে এ আয়োজন করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ। শিক্ষার্থীদের শুধু বিদ্যালয়ে উপস্থিতি নয়, কার্যকর শিখন ও ভবিষ্যৎ কর্মদক্ষতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সম্মেলনের সাইডলাইনে জিপিইর ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লস নর্থের সঙ্গে বৈঠক করেন ববি হাজ্জাজ। সেখানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক উন্নয়ন, প্রযুক্তিনির্ভর মনিটরিং ও শিক্ষার্থীদের শিখনফল বাড়াতে জিপিইর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

চার্লস নর্থ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের অগ্রাধিকার ও চলমান উদ্যোগের প্রশংসা করে সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। এ সময় জিপিইর সিইও লরা ফ্রিজেন্টি ও চার্লস নর্থকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশ জিপিইর কাছ থেকে ৯৮ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান নিশ্চিত করেছে। শিক্ষা খাতে এই সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যেই উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৪ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

৪ ঘণ্টা আগে
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

৪ ঘণ্টা আগে
মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

৬ ঘণ্টা আগে
‘রেইনবো নেশনের’ স্বপ্ন দেখে বাংলাদেশ, পিছিয়ে থাকবে না কেউ

‘রেইনবো নেশনের’ স্বপ্ন দেখে বাংলাদেশ, পিছিয়ে থাকবে না কেউ

৬ ঘণ্টা আগে