প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত

বিজ্ঞাপন
সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত
ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গসংগঠন আইনশৃঙ্খলা লঙ্ঘন করলে দেশে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, সরকার আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো বললেও বাস্তবে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. শফিকুর রহমান সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার দায় এড়িয়ে ভুক্তভোগীকেই দোষারোপ করা ঠিক নয়। একই সঙ্গে অস্ত্র ও মাদকের ব্যবসা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বিভিন্ন বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে জামায়াত আমির বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করতে যারা আগুন ও সহিংসতা সৃষ্টি করে, তারাই এসব ঘটনার জন্য দায়ী।

তিনি রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য পরিহার করে দেশে আইনের শাসন, শৃঙ্খলা ও জননিরাপত্তা প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম

কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম

১ ঘণ্টা আগে
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জ্বালানি তেল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন শফিকুর রহমান

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জ্বালানি তেল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন শফিকুর রহমান

১ দিন আগে
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, রাষ্ট্রদূতের কাছে শুভেচ্ছা চিঠি

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, রাষ্ট্রদূতের কাছে শুভেচ্ছা চিঠি

১ দিন আগে
সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ

২ দিন আগে
সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

৩ দিন আগে
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

৩ দিন আগে