প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই ● এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ●

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

বিজ্ঞাপন
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক-সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের ভুলত্রুটি তুলে ধরে গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়তা করে।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কাদের গনি চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের আনুগত্য থাকবে সত্য ও জনগণের প্রতি, কোনো দল বা ক্ষমতার কেন্দ্রের প্রতি নয়। গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। একই সঙ্গে স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অপতথ্য ও গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, দেশে ব্যাঙের ছাতার মতো পত্রিকা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অনেক সংবাদমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই এবং নিয়মিত বেতন-ভাতাও দেওয়া হয় না। এ নৈরাজ্য দূর করা প্রয়োজন।

বিএফইউজে মহাসচিব বলেন, বিগত সরকারের সময়ে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা হয়েছিল। বর্তমানে সাংবাদিকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন এবং এই স্বাধীনতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সরকারের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমকে শত্রু ভাবার কোনো কারণ নেই। গণমাধ্যম সরকারের কাছে সত্য তুলে ধরবে, আর অন্যরা অনেক সময় সাফল্যের গল্প শোনাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

১৭ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

২২ ঘণ্টা আগে
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

১ দিন আগে
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

১ দিন আগে