প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন ● দক্ষিণ এশিয়ার ৪র্থ শীর্ষ আঞ্চলিক এয়ারলাইন্স ইউএস-বাংলা ● গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি ● সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত ● চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ● কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম ● শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী ● অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী ● পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই ● লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন ●

দক্ষিণ এশিয়ার ৪র্থ শীর্ষ আঞ্চলিক এয়ারলাইন্স ইউএস-বাংলা

বিজ্ঞাপন
দক্ষিণ এশিয়ার ৪র্থ শীর্ষ আঞ্চলিক এয়ারলাইন্স ইউএস-বাংলা
আন্তর্জাতিক এভিয়েশন রেটিং প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের ২০২৬ সালের ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে চতুর্থ স্থান অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ নিয়ে টানা তিন বছর এ স্বীকৃতি পেল বাংলাদেশি এয়ারলাইনটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, ২০২৪ ও ২০২৫ সালে ইউএস-বাংলা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইন্সের তালিকায় পঞ্চম অবস্থানে ছিল। ২০২৬ সালে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস যাত্রীদের ভোটের ভিত্তিতে পরিচালিত আন্তর্জাতিক এয়ারলাইন যাত্রী-সন্তুষ্টি জরিপ। ১৯৯৯ সাল থেকে পরিচালিত এ জরিপে বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে এয়ারলাইনগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

কামরুল ইসলাম বলেন, টানা তিন বছরের এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে ইউএস-বাংলার যাত্রীসেবা ও সক্ষমতার ধারাবাহিকতার প্রতিফলন। আধুনিক উড়োজাহাজ, নতুন আন্তর্জাতিক গন্তব্য, ফ্লাইট বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর যাত্রীসেবার মাধ্যমে এয়ারলাইনটি আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক আরও সম্প্রসারণে কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্কাইট্র্যাক্সের সংজ্ঞা অনুযায়ী, আঞ্চলিক এয়ারলাইন্স বলতে মূলত এমন পূর্ণাঙ্গ সেবা প্রদানকারী ক্যারিয়ারকে বোঝায়, যারা প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত স্বল্প ও মাঝারি দূরত্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

৩ ঘণ্টা আগে
জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৬ ঘণ্টা আগে
বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৮ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

৮ ঘণ্টা আগে
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

৯ ঘণ্টা আগে