প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ● সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন ● হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক ● খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন ● চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান ● ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা ● বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ● হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ● রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত ●

পুলিশের নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

বিজ্ঞাপন
পুলিশের নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা
আগামী সপ্তাহে পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ইউনিটের নেতৃত্বে পুলিশ সদর দপ্তরে একজন অতিরিক্ত আইজিপির পদ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, নতুন ইউনিটের শাখা মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়েও সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি থাকবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে। জটিল সাইবার অপরাধের তদন্ত কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয় পর্যায়ে বিশ্লেষণ সম্ভব এমন অপরাধ সংশ্লিষ্ট পর্যায়েই তদন্ত করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাইবার অপরাধকে আধুনিক অপরাধপ্রবণতার গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন দেশে মোট অপরাধের উল্লেখযোগ্য অংশ সাইবার ও স্ক্যামভিত্তিক। তাই বাংলাদেশেও এ ধরনের অপরাধ মোকাবিলায় বিশেষায়িত সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি ইউনিট গঠন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির জন্য প্রকল্প প্রণয়নের নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন

১০ ঘণ্টা আগে
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

১১ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

১৪ ঘণ্টা আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানির জন্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানির জন্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ ঘণ্টা আগে