প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো ● উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান ● রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর ● রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা ● ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ● দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী ● হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● জায়েদ খানের সহায়তার টাকা নিলেন না চিকিৎসাধীন রিফাত চৌধুরী ●

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

বিজ্ঞাপন
ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক
নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ডেঙ্গুমুক্ত এবং ফুটপাত দখলমুক্ত করে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার ডিএনসিসির আয়োজনে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও প্রতিরোধে ‘বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রশাসক বলেন, গত তিন মাস ধরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ভ্রাম্যমাণ আদালত ও জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ডিএনসিসি এলাকাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে মেট্রোরেলের পিলারে লাগানো অবৈধ পোস্টার-লিফলেট ৭২ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

ফুটপাত দখল প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। এখন থেকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর কোনো নোটিশ দেওয়া হবে না; যেখানে দখল পাওয়া যাবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠান শেষে মেট্রোরেলের নিচে ময়লা ফেলার জন্য বিশেষ ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে প্রশাসকের নেতৃত্বে র‍্যালি এবং মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো

৯ ঘণ্টা আগে
উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান

৯ ঘণ্টা আগে
দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

১০ ঘণ্টা আগে
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

১১ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৪

১১ ঘণ্টা আগে