প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ● সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন ● হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক ● খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন ● চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান ● ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা ● বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ● হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ● রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত ●

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না
দেশে বর্তমানে ‘অত্যাচারের উৎসব’ চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মানুষের জীবন নিরাপদ ও স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার এবং সংবিধান বিতর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মান্না বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন পরিস্থিতি কাম্য নয়, যেখানে নারীরা বাইরে যেতে ভয় পাবেন এবং শিশুদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকবে। কিশোরদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ না থাকলে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদককে বগুড়ার শিবগঞ্জ থানায় সুনির্দিষ্ট মামলা ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন মান্না। নিম্ন আদালত ও জেলা জজ আদালতে জামিনের সুযোগ সীমিত হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে মান্না বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্যের বাজারে মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রাষ্ট্র সংস্কার ও সংবিধান প্রসঙ্গে মান্না বলেন, ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পথ বন্ধ করতে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের পাশাপাশি ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে। সংবিধান সংশোধনে তাড়াহুড়ো না করে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের ম্যান্ডেট যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্ব দিয়ে মান্না বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা দেশের গণতান্ত্রিক ধারা ও জনগণের মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

১০ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

১১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১৬ ঘণ্টা আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

১ দিন আগে
গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

২ দিন আগে